একটি অ্যান্ড্রয়েড ফোন অথবা কম্পিউটারের সাহায্যে আপনি নিজেই মাত্র ১০ মিনিটে একটি টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন।
আমারা অনেকেই ঠিকভাবে জানি না, আসলে TIN সার্টিফিকেট কী এবং কেন দরকার। সহজভাবে বললে—
TIN এর পূর্ণরূপ হলো Taxpayer Identification Number। বাংলায় একে বলা যায়—করদাতা সনাক্তকরণ নম্বর সনদ।
এটি কি?
এটি মূলত আয়কর (Income Tax) সম্পর্কিত একটি সরকারি নথি, যা একজন ব্যক্তিকে করদাতা হিসেবে আলাদা পরিচয় প্রদান করে।
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) প্রত্যেক করদাতাকে একটি আলাদা পরিচয় নম্বর দিয়ে থাকে, যাকে বলা হয় TIN Number। এই নম্বরসহ যে সনদ দেওয়া হয়, সেটাই হলো TIN Certificate। এটি মূলত আপনার করদাতা পরিচয়ের অফিসিয়াল প্রমাণপত্র।
কেন প্রয়োজন?
বর্তমানে বাংলাদেশে অনেক সরকারি ও বেসরকারি সেবা গ্রহণের জন্য TIN Certificate অপরিহার্য। যেমন—ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খোলা, চাকরির ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ, ব্যবসার লাইসেন্স করা, ব্যাংক থেকে লোন নেওয়া, কিংবা জমি-বাড়ি কেনাবেচার সময় এটি বাধ্যতামূলক হয়ে থাকে। এছাড়া প্রতি বছর আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রেও এই সনদ ব্যবহার করতে হয়।
টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার উপায়
প্রথমে যেকোন একটি ব্রাউজারে প্রবেশ করুন
সেখানে incometax.gov.bd লিখে সার্চ করুন,
টিন সার্টিফিকেটের ওয়েব সাইটে প্রবেশ করুন
তারপর Register অপশনটিতে ক্লিক করুন।

তারপর একটি রেজিস্ট্রেশন ফরম চলে আসবে এন.আইডি কার্ড এর তথ্য অনুযায়ী ফরমটি পূরন করতে হবে (নাম,ঠিকানা,এড্রেস)।
User ID: আপনার পছন্দমত যেকোন একটি ইউনিক নাম দিন।
Password: আপনার পছন্দমত মিনিমাম ছয় ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দিন।
Retype Password: উপরের পাসওয়ার্ড টি পুনরায় রি-টাইপ পাসওয়ার্ডে দিন।
Security Question: এখান থেকে যেকোন একটি প্রশ্ন সিলেক্ট করুন। (যেমন: গ্রামের নাম,পিতার নাম,মাতার নাম, প্রিয় রং ইত্যাদি)।
Security Answer: এখানে উপরে সিলেক্ট করা প্রশ্নের উত্তর দিতে হবে।
টিন সার্টিফিকেট ডাউনলোড করতে অথবা টিন সার্টিফিকেট হারিয়ে গেলে User id, Password এবং Security Number প্রয়োজন হয়, তাই এটি খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, তাই এখনি নোট খাতায় লিখে রাখুন।
Country : বাংলাদেশ সিলেক্ট করে দিবেন।অন্যদেশের হলে সে দেশের নাম সিলেক্ট করবেন।
Mobile: এখানে একটি সচল ফোন নাম্বার দিবেন, ফরম সাবমিট দেওয়ার পর সেই ফোন নাম্বারে (ছয়) ৬ সংখ্যার একটি ওটিপি কোড আসবে। সেই কোড বসালেই নাম্বার ভেরিফাই হয়ে যাবে।
Email Address: এখানে আপনার ইমেইল আইডি দিতে পারেন , তবে বাদ্যতামূলক নয়।
প্রতিটা লাল স্টার * দেওয়া পয়েন্টগুলো বাদ্যতামূলক পূরণ করতে হবে।
Verification Letters: উপরের ক্যাপচা কোডে যা থাকবে ,ঠিক তেমনি এই বক্সে লিখে দিতে হবে। ছোট হাতের অক্ষর বা বড় হাতের অক্ষর, অথবা গাণিতিক যোগ-বিয়োগও থাকতে পারে।বুঝানোর সুবিধার্তে নিচের ফরমটি পূরণ করে দেখানো হলো।

Register
সব তথ্য সঠিক থাকলে Register এ ক্লিক করুন। ক্লিক করার পর নিচের ছবির মত ইন্টারফেস চলে আসবে
সাথে সাথে আপনার দেওয়া ফোন নাম্বারে ৬ সংখ্যার একটি কোড যাবে , সেটি এখানে দিয়ে Activate অপশনে ক্লিক করবেন ,তখন রেজিস্টার কমপ্লিট দেখাবে।
রেজিস্টার কমপ্লিট দেখানোর পর-
User ID এবং Password দিয়ে Login করবেন।
বাম পাশে TIN Application অপশনে ক্লিক করবেন।
নিচের ফরম টি সঠিকভাবে পূরণ করবেন।
TIN Source Information
Purpose of TIN: এখানে Others সিলেক্ট করতে পারেন অথবা আপনার কাঙ্ক্ষিত অপশন সিলেক্ট করবেন।
TIN Applying For:
a): Individual Bangladeshi সিলেক্ট করবেন।
b): যদি আপনার NID থাকে তাহলে Bangladeshi Having NID সিলেক্ট করবেন।বয়স ১৮ বছরের কম হলে Minor অপশন সিলেক্ট করবেন।
Income Category: আপনার আয়ের ধরন সিলেক্ট করবেন (যেমন: চাকরি,ব্যবসা,ফ্রিল্যান্সিং ইত্যাদি)।
District of Income Source: যে জেলা থেকে আয় করতেছেন তার সেই জেলার নাম দিবেন।
Source of Income: এখানে আয়ের উৎস নির্বাচন করবেন(ব্যবসা, চাকরি, অনলাইন ইনকাম ইত্যাদি)।
সবকিছু ঠিক থাকলে Next এ ক্লিক করবেন।
তারপর আবার একটি ফরম চলে আসবে।
সেখানে পূরণ করবেন-
- করদাতার নাম
- লিঙ্গ
- জাতীয় পরিচয়পত্র নাম্বার
- জন্ম তারিখ
- পিতা মাতার নাম
- মোবাইল নাম্বার
- বর্তমান ও স্থায়ী ঠিকানা
Current Address Line-1, Line-2: এখানে আপনার বাসা হাউজ নাম্বার,হোল্ডিং নাম্বার,গ্রাম,থানা, জেলা দিয়ে দিবেন।
ধরুন আপনি এখন ঢাকার মিরপুরে থাকেন। তাহলে:
Line-1: House #11, Road #6, Block A
Line-2: Mirpur-12, Dhaka
আপনার স্থায়ী ঠিকানা যদি রাজশাহীর পুঠিয়ায় হয়, তাহলে:
Line-1: Village: Durgapur, PO: Puthia
Line-2: Upazila: Puthia, District: Rajshahi
Same as Current Address:
যদি বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই হয় তাহলে Same as Current Address এ টিক মার্ক দিয়ে দিবেন।
সবকিছু সঠিক থাকলে Go to Next এ ক্লিক করবেন।
তারপর Submit Application এ ক্লিক করলে টিন সার্টিফিকের পিডিএফ ফাইল চলে আসবে। সেটি ডাউনলোড করে নিবেন।