ইলেকট্রিশিয়ান ও মেকানিকদের জন্য ৩০টি অপরিহার্য টুল এবং তাদের কাজ
যেকোনো ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল কাজের সাফল্য নির্ভর করে সঠিক টুল ব্যবহারের উপর। নিচে এমন কিছু গুরুত্বপূর্ণ হ্যান্ড টুল ও পাওয়ার টুলের নাম এবং তাদের ব্যবহার তুলে ধরা হলো, যা একজন পেশাদার বা শিক্ষানবীশ – সবারই জানা উচিত।
টুলস কি?
কোনো কাজ সহজে ও দ্রুত সম্পন্ন করার জন্য ব্যবহৃত যন্ত্র বা উপকরণকেই টুলস বলে।
হ্যান্ড টুলস কি?
যে টুলস হাতে ব্যবহার করা যায়, বিদ্যুৎ লাগে না—তাই হ্যান্ড টুলস।
মেশিন টুলস কি?
মেশিন টুলস হলো বড় যন্ত্র যা বিদ্যুৎ বা অন্য কোনো শক্তি ব্যবহার করে কাজ করে থাকে।
ইলেকট্রিক্যাল টুলস কি?
বিদ্যুৎ সংযোগ, পরীক্ষা বা মেরামতের কাজে ব্যবহৃত যন্ত্রপাতিই ইলেকট্রিক্যাল টুলস।
মেকানিক্যাল টুলস কি?
মেশিন বা যান্ত্রিক যন্ত্রের মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহৃত সরঞ্জাম হলো মেকানিক্যাল টুলস।
পাওয়ার টুলস কি?
যে টুল, ব্যাটারি বা মোটরের সাহায্যে চলে, তাকে পাওয়ার টুলস বলা হয়।
আরও পড়ুন:(পার্ট-০২) 37 Electrical Tools and Equipment with Pictures and Uses
Step 1: এ থাকছে টুলসের ছবি।
Step-2: তে থাকছে টুলসের নাম, ছবি ও কাজ।
Step-1: টুলসের ছবি (Tools image)
























Step-2: তে থাকছে টুলসের নাম, ছবি ও কাজ।
1. নিয়ন টেস্টার : তারে বা যন্ত্রে বিদ্যুৎ আছে কিনা পরীক্ষা করতে ব্যবহৃত হয়।
[Used to check if electricity is present in a wire or device.]

2. কাটিং প্লায়ার্স : তার বা ছোট ধাতু কাটার কাজে ব্যবহৃত হয়।
[ Used for cutting wires or small metal parts.]
3. কম্বিনেশন প্লায়ার্স : ধরা, মোচড়ানো ও কাটার কাজে ব্যবহৃত হয়।
[Used for gripping, twisting, and cutting wires.]
4. নোস প্লায়ার্স : সরু জায়গায় তার ধরতে ও বাঁকাতে ব্যবহৃত হয়।
[ Used for bending or holding wires in narrow spaces.]
5. ক্যাবল কাটার : মোটা তার বা কেবল কাটার কাজে ব্যবহৃত হয়।
[Used for cutting thick wires or cables.]
6. গ্রিপ ভাইস প্লায়ার্স : বস্তু শক্তভাবে ধরে রাখার জন্য ব্যবহৃত হয়।
[Used to hold objects tightly in place.]
7. ওয়্যার স্ট্রিপার : তারের ইনসুলেশন ছাড়াতে ব্যবহৃত হয়।
[ Used to remove insulation from electric wires.]
8. স্টার স্ক্রু ড্রাইভার : স্টার আকৃতির স্ক্রু লাগানো বা খোলায় ব্যবহৃত হয়।
[ Used for tightening or loosening star-shaped .]
9.ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার : ফ্ল্যাট স্ক্রু লাগানো বা খোলায় ব্যবহৃত হয়।
[ Used for tightening or loosening flat screws.]
10. ক্যাবল ল্যাগ ক্রিম্পিং টুল : ক্যাবল ল্যাগ তারে জোড়া দিতে ব্যবহৃত হয়।
[ Used for attaching cable lugs to wires.]
11. ক্যাবল স্ট্রিপিং নাইফ : তারের আবরণ কেটে আলাদা করতে ব্যবহৃত হয়।
[ Used for stripping cable insulation.]
12. ওয়্যার গেজ : তারের পুরুত্ব মাপতে ব্যবহৃত হয়।
[ Used to measure the thickness of wires.]
13. মেজারমেন্ট টেপ : দৈর্ঘ্য বা দূরত্ব মাপার কাজে ব্যবহৃত হয়।
[Used for measuring length or distance.]
14. অ্যালেন কী সেট : হেক্স স্ক্রু টাইট বা খুলতে ব্যবহৃত হয়।
[Used for tightening or loosening hex screws.]
15. অ্যাডজাস্টেবল রেঞ্চ : বিভিন্ন আকারের নাট-বল্টু টাইট বা ঢিলা করতে ব্যবহৃত হয়।
[Used for adjusting nuts and bolts of various sizes.]
16. অ্যাডজাস্টেবল পাইপ রেঞ্চ : পাইপ ধরা ও ঘোরানোর কাজে ব্যবহৃত হয়।
[Used for gripping and turning pipes.]

17. ডাবল ওপেন স্প্যানার: দুই দিকের খোলা মাথা দিয়ে নাট-বল্টু ঘোরাতে ব্যবহৃত হয়।
[Used for tightening nuts with open ends on both sides.]
18. কম্বিনেশন স্প্যানার: এক পাশে খোলা ও অন্য পাশে রিং থাকে।
[Has one open and one ring end for versatile use.]
19.রিং স্প্যানার : রিং আকৃতির মাথা দিয়ে নাট-বল্টু ঘোরাতে ব্যবহৃত হয়।
[Used for securely tightening bolts with a ring end.]
20. সিঙ্গেল ওপেন স্প্যানার : এক দিকের খোলা মাথা দিয়ে এক সাইজের নাট-বল্টু টাইট করা হয়।
[Used for one-size nuts or bolts with an open end.]

21. বল পিন হ্যামার : ধাতু পেটানো ও শেপ দেওয়ার কাজে ব্যবহৃত হয়।
[Used for shaping and striking metal.]
22. ক্লো হ্যামার : পেরেক ঠোকা ও টানার কাজে ব্যবহৃত হয়।
[Used for driving and removing nails.]
23. স্লেজ হ্যামার : ভারী পেটানোর কাজ যেমন কংক্রিট ভাঙা।
[Used for heavy hammering like breaking concrete.]
24. ম্যালেট হ্যামার : কাঠ বা নরম বস্তুতে আঘাত দিতে ব্যবহৃত হয়।
[Used for striking wood or soft materials without damage.]
25. ড্রিল মেশিন : গর্ত করার কাজে ব্যবহৃত হয়।
[ Used for drilling holes in various materials.]
26. হ্যামার বিট : ড্রিল মেশিনে শক্ত দেয়ালে গর্ত করতে ব্যবহৃত হয়।
[Used with a drill to bore into hard surfaces.]
27. হোল স’ বিট : বড় গর্ত কাটার কাজে ব্যবহৃত হয়।
[Used to cut large circular holes in materials.]
28. গ্রাইন্ডিং মেশিন : ধাতু ঘষা, ধার দেওয়া ও মসৃণ করার কাজে ব্যবহৃত হয়।
[Used for grinding, sharpening, or smoothing metal.]
29. মেটাল কাটিং ব্লেড : ধাতু কেটে ফেলার কাজে ব্যবহৃত হয়।
[ Used for cutting metal materials.]
30. পাওয়ার হ্যামার : ভারী ধাতু বা বস্তু পেটানোর কাজে ব্যবহৃত হয়।
[Used for forging or hammering heavy metal.]
গুরুত্বপূর্ণ ৩০টি টুলসের তালিকা
1.Neon Tester
2.Cutting Pliers
3.Combination Pliers
4.Nose Pliers
5.Cable Cutter
6.Grip Vice Pliers
7.Wire Strippers
8.Star Screw Driver
9.Flat Screw Driver
10.Cable Lugs Crimping
11.Cable Stripping Knife
12.Wire Gauge
13.Measurement Tape
14.Allen Key Set
15.Adjustable Wrench
16.Adjustable Pipe Range
17.Double Open Ended Spanner
18.Combination Spanner
19.Ring Spanner
20.Single Open Ended Spanner
21.Ball PeenHammer
22.Claw Hammer
23.Sledge Hammer
24.Mallet Hammer
25.Drill Machine
26.Hammer Bit
27.Hole Saw Bit
28.Grinding Machine
29.Metal Cutting Blade
30.Power Hammer

Anas Mia একজন Electrical Technology বিষয়ে অভিজ্ঞ টেকনিক্যাল পেশাজীবী। তিনি Electrical Equipment, Power Plant Operation, Electrical Maintenance, Troubleshooting এবং বিভিন্ন Utility System নিয়ে কাজের অভিজ্ঞতা রাখেন। এই ওয়েবসাইটে তিনি প্রযুক্তি ও ইলেকট্রিক্যাল বিষয়ক সহজ ও তথ্যবহুল কনটেন্ট প্রকাশ করেন।