আপনার মোবাইল ফোন কি আগের মতো দ্রুত কাজ করছে না? Apps ওপেন করতে সময় বেশি নিচ্ছে ,কিংবা হ্যাং করছে? চিন্তার কোন কারন নেই! কয়েকটি সহজ উপায় অনুসরন করলেই ফোনের গতি আগের চেয়ে অনেকটাই বৃদ্ধি পাবে।
১. অপ্রয়োজনীয় apps Delete করে দিন
যেসব apps আপনি মাসের পর মাস ব্যবহার করেন না, সেগুলো এখুনি ডিলিট করে দিন। এই apps গুলো ফোনের RAM ও Storage দখল করে ফোনের স্পিড কমিয়ে দেয়।
২. অ্যাপ Cache Clear করুন
Settings এ যাবেন।তারপর
apps এ ক্লিক করবেন।
সেই অ্যাপের Storage অপশনে ক্লিক করবেন।
প্রতিটি অ্যাপ থেকে Clear Cache করে দিন।
ফোন বারবার হ্যাং করলে Clear Data করে দিন।ফোন হবে হালকা ও দ্রুত! 
৩. Background App বন্ধ করুন
যত অ্যাপ খোলা রাখবেন, ফোন তত স্লো হবে।Recent Apps থেকে ক্লিয়ার করুন অথবা Running Apps থেকে স্টপ করুন।
৪. Auto Update Apps বন্ধ রাখুন
Play Store এ যান।
Settings অপশনে ক্লিক করুন।
সেখানে“Don’t auto-update apps” সিলেক্ট করুন , ফোন তখন বাড়তি লোড নেওয়া থেকে বিরত থাকবে।
৫. Animation কমান বা বন্ধ রাখুন
Settings এ যান, About Phone এ ক্লিক করুন, Build Number এ টানা ৭ বার চাপ দিন।
Developer Options চালু হবে।তখন
Animation Scale অপশনে যেয়ে off করুন অথবা 0.5x করে দিন।
ফোনের গতি অনেকটাই বৃদ্ধি পাবে।
৬. নিয়মিত ফোন Restart করুন
৬/৭ দিন পরপর ফোন Restart করলে RAM রিফ্রেশ হয় এবং ফোনের পারফরম্যান্স বৃদ্ধি পায়।
৭. চলন্ত ওয়ালপেপার সরিয়ে ফেলুন
চলন্ত ওয়ালপেপার ফোনের গতি কমিয়ে দিয়ে ব্যাটারি চার্জ দ্রুত শেষ করে দেয়।
৮. ফোনের Storage খালি রাখুন
Storage যদি ৭০-৮০% পূর্ণ হয়ে যায় তখন ফোনের গতি স্লো হয়ে যায়।
যেসব Picture, Video,Apps প্রয়োজন নেই সেগুলো ডিলেট করে দিন অথবা গুগল ড্রাইভ বা মেমোরি কার্ডে রাখতে পারেন।
৯. এন্টি ভাইরাস স্ক্যান করুন
ভাইরাস যুক্ত অ্যাপ বা ফাইল ফোন স্লো করে দেয়।একটি ভালো মানের এন্টিভাইরাস অ্যাপ দিয়ে নিয়মিত স্ক্যান করে নিন।ফোন হবে ফাস্ট!
১০. সর্বশেষ সমাধান Factory Reset
উপরে দেওয়া সবগুলো পদ্ধতি ব্যবহার করেও যদি সমস্যা থেকেই যায় তখন, সর্বশেষ সমাধান হিসেবে ফ্যাক্টরি রিসেট করতে পারেন। এতে আপনার ফোন একেবারেই নতুন অবস্থায় ফিরে যাবে। তাই রিসেট করার আগে অবশ্যই গুরুত্বপূর্ণ ফাইল ও ডেটা ব্যাকআপ নিয়ে নিবেন।
মূল থিম:

Anas Mia একজন Electrical Technology বিষয়ে অভিজ্ঞ টেকনিক্যাল পেশাজীবী। তিনি Electrical Equipment, Power Plant Operation, Electrical Maintenance, Troubleshooting এবং বিভিন্ন Utility System নিয়ে কাজের অভিজ্ঞতা রাখেন। এই ওয়েবসাইটে তিনি প্রযুক্তি ও ইলেকট্রিক্যাল বিষয়ক সহজ ও তথ্যবহুল কনটেন্ট প্রকাশ করেন।