🌟 স্বাগতম!
আপনি যদি উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) পদের চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন।
এখানে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ থিওরি, গাণিতিক ব্যাখ্যা এবং কনসেপ্ট ক্লিয়ার করার সহজ পদ্ধতি ধাপে ধাপে উপস্থাপন করা হবে — যা প্রিলিমিনারি, রিটেন ও ভাইভা পরীক্ষায় আপনাকে কার্যকরভাবে সহায়তা করবে।
আমাদের লক্ষ্য — আপনাকে পূর্ণাঙ্গ ধারণা না হলেও মূলভিত্তি ও কুটিনাটি থিওরিটিক্যাল জ্ঞান অর্জনে সহায়তা করা, যা আপনাকে অন্যদের তুলনায় এক ধাপ এগিয়ে রাখবে।
এখানে নিয়মিতভাবে পার্ট-ভিত্তিক পোস্ট প্রকাশ করা হবে, যাতে আপনি ধাপে ধাপে প্রস্তুতি নিতে পারেন।
চাইলে আপনি যাতায়াতের সময় কিংবা অবসরে মোবাইলেই সহজে রিভিশন দিতে পারবেন।
ডিপার্টমেন্ট সিলেবাস (ET)
১. ডিসি সার্কিট
- থিওরি, ম্যাথ, কনসেপ্ট
- সিরিজ&প্যারালাল সার্কিট
- থিওরেম (KCL,KVL)
২. এসি সার্কিট
- AC Fundamental
- AC সিরিজ&প্যারালাল সার্কিট
- AC সিরিজ&প্যারালাল রেজোন্যান্স
- পলি ফেজ, ওয়াট-মিটার
৩. মেশিন পার্ট
১. এসি মেশিন:
- ট্রান্সফরমার
- মোটর
- অল্টারনেটর
২. ডিসি মেশিন
৪. TD (Transmission & Distribution)
- Sag, Insulator & Poly Technic Book+ থিওরি
৫. Switch Gear~math(Fault)
৬. Digital Electronics
- Numbering System
- Logic Gate
- Flip-flop,Register+Counter
৭. বেসিক ইলেকট্রনিক্স
- Diode, Rectifier, Transistor
- FET, JFET, MOSFET
- Amplifier, Multivibrator (op-amp)
৮. Communication
- Concept, Block Diagram
- Job Math + Satellite
৯. জেনারেশন (ম্যাথ)
📘 এই আর্টিকেলে যা শিখবেন-
১. বিদ্যুতের ইংরেজি নাম কি?
২. বিদ্যুৎ কি শব্দ?
৩. বিদ্যুতের সংজ্ঞা দাও।
৪. বিদ্যুৎ আবিষ্কারকের নাম কি (সাল সহ)?
৫. বিদ্যুৎ কত প্রকার ও কি কি?
৬. স্থির বিদ্যুৎ কাকে বলে?
৭. চলমান বিদ্যুৎ কাকে বলে?
৮. চলমান বিদ্যুৎ কত প্রকার ও কি কি?
৯. AC বা Alternator কারেন্ট কি?
১০. DC বা Direct কারেন্ট কি?
১১.AC এবং DC কারেন্টের আবিষ্কারক কে?
১২. বিদ্যুতের উৎপত্তি কোথা থেকে?
১৩. Current কি?
১৪. 50 Ampere বলতে কি বোঝায়?
Question & Answer
১. বিদ্যুতের ইংরেজি নাম কি?
উত্তরঃ বিদ্যুৎ বাংলা নাম। ইংরেজিতে বলে Electricity.
২. বিদ্যুৎ কি শব্দ?
উত্তরঃ বিদ্যুৎ হচ্ছে গ্রিক শব্দ ইলেকট্রন বা অ্যাম্বার।
৩. বিদ্যুতের সংজ্ঞা দাও।
উত্তরঃ বিদ্যুৎ এমন অদৃশ্য বল বা শক্তি যা আলো, তাপ, চাপ, শব্দ, গতি ইত্যাদি উৎপন্ন করে এবং অসংখ্য বাস্তব কাজ সমাধা করে তাকে বিদ্যুৎ বলে।
৪. বিদ্যুৎ আবিষ্কারকের নাম কি (সাল সহ)?
উত্তরঃ গ্রিক পন্ডিত থ্যালেস (৫৪৮-৬৪০) অব্দে বিদ্যুৎ আবিষ্কার করেন।
৫. বিদ্যুৎ কত প্রকার ও কি কি?
উত্তরঃ বিদ্যুৎ দুই প্রকার। যথা: ১. স্থির বিদ্যুৎ বা Static Electricity ২.চলমান বিদ্যুৎ বা Current Electricity
৬. স্থির বিদ্যুৎ কাকে বলে?
উত্তরঃ ঘর্ষণের ফলে উৎপন্ন বিদ্যুৎকে স্থির বিদ্যুৎ বলে।
৭. চলমান বিদ্যুৎ কাকে বলে?
উত্তরঃ উৎপন্ন বিদ্যুৎকে আলো, তাপ, চাপ, ইত্যাদি মাধ্যমে স্থানান্তর করে অসংখ্য বাস্তব কাজ সমাধান করে তাকে চলমান বিদ্যুৎ বলে।
৮. চলমান বিদ্যুৎ কত প্রকার ও কি কি?
উত্তরঃ চলমান বিদ্যুৎ দুই প্রকার। যথা: ১. Alternating কারেন্ট (AC) ২. Direct কারেন্ট(DC)।
৯. AC বা Alternator কারেন্ট কি?
উত্তরঃ যে কারেন্টের মান ও দিক সময়ের সাথে পরিবর্তন হয় তাকে AC কারেন্ট বলে।
১০. DC বা Direct কারেন্ট কি?
উত্তরঃ যে কারেন্টের মান ও দিক সময়ের সাথে পরিবর্তন হয়না তাকে DC কারেন্ট বলে।
১১. AC এবং DC কারেন্টের আবিষ্কারক কে?
উত্তরঃ এসি কারেন্ট আবিষ্কার করেন নিকোলা টেসলা এবং ডিসি কারেন্ট আবিষ্কার করেন টমাস আলভা এডিসন।
১২. বিদ্যুতের উৎপত্তি কোথা থেকে?
উত্তরঃ বিদুতের উৎপত্তি: অ্যাম্বার (পাইন গাছের শক্ত আঠা) সাথে রেশমী কাপড় ঘর্ষণ করে কাগজের টুকরার কাছে রাখলে কাগজের টুকরাকে আকর্ষণ করে।
১৩. Current কি?
উত্তরঃ পদার্থের মধ্যেকার মুক্ত ইলেকট্রন সমূহ নির্দিষ্ট দিকে প্রাবাহিত হওয়ার হারকে কারেন্ট বলে।
১৪. 50 Ampere বলতে কি বোঝায়?
উত্তরঃ 50 অ্যাম্পিয়ার বলতে ১ সেকেন্ডে ৫০ টি ইলেকট্রন নির্দিষ্ট দিকে প্রাবাহিত হয়।
🧠 আশা করি এই ১৪টি প্রশ্নোত্তর থেকে আপনি বিদ্যুতের প্রাথমিক ধারণা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন।
পরবর্তী পর্বে আরও উন্নত Electrical ও Electronics প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।
📘 নিয়মিত পড়তে ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখুন।

Anas Mia একজন Electrical Technology বিষয়ে অভিজ্ঞ টেকনিক্যাল পেশাজীবী। তিনি Electrical Equipment, Power Plant Operation, Electrical Maintenance, Troubleshooting এবং বিভিন্ন Utility System নিয়ে কাজের অভিজ্ঞতা রাখেন। এই ওয়েবসাইটে তিনি প্রযুক্তি ও ইলেকট্রিক্যাল বিষয়ক সহজ ও তথ্যবহুল কনটেন্ট প্রকাশ করেন।