Slow ফোন Fast করার ১০ টি উপায়

আপনার মোবাইল ফোন কি আগের মতো দ্রুত কাজ করছে না? Apps ওপেন করতে সময় বেশি নিচ্ছে ,কিংবা হ্যাং করছে? চিন্তার কোন কারন নেই! কয়েকটি সহজ উপায় অনুসরন করলেই ফোনের গতি আগের চেয়ে অনেকটাই বৃদ্ধি পাবে।
১. অপ্রয়োজনীয় apps Delete করে দিন

যেসব apps আপনি মাসের পর মাস ব্যবহার করেন না, সেগুলো এখুনি ডিলিট করে দিন। এই apps গুলো ফোনের RAM ও Storage দখল করে ফোনের স্পিড কমিয়ে দেয়।Android ফোনের অপ্রয়োজনীয় অ্যাপ ডিলেট করার জন্য কয়েকটি অ্যাপের ইমেজ দেখানো হয়েছে।যেমন: TikTok, Facebook, Reddit, instagram, Twitch etc.

২. অ্যাপ Cache Clear করুন

Settings এ যাবেন।তারপর
apps এ ক্লিক করবেন।
সেই অ্যাপের Storage অপশনে ক্লিক করবেন।
প্রতিটি অ্যাপ থেকে Clear Cache করে দিন।
ফোন বারবার হ্যাং করলে Clear Data করে দিন।ফোন হবে হালকা ও দ্রুত! এই ছবিতে গ্যালারি অ্যাপের স্টোরেজ ক্লিয়ার ডাটা এবং ক্যাশ ক্লিয়ার করার সিস্টেম দেখানো হয়েছে।

৩. Background App বন্ধ করুন

যত অ্যাপ খোলা রাখবেন, ফোন তত স্লো হবে।Recent Apps থেকে ক্লিয়ার করুন অথবা Running Apps থেকে স্টপ করুন।এই ছবিতে Notepad অ্যাপ Force Stop করার সিস্টেম দেখানো হয়েছে।

৪. Auto Update Apps বন্ধ রাখুন

Play Store এ যান।

Settings অপশনে ক্লিক করুন।

সেখানে“Don’t auto-update apps” সিলেক্ট করুন , ফোন তখন বাড়তি লোড নেওয়া থেকে বিরত থাকবে।এই ছবিতে android ফোনের auto-update apps সেটিংস অফ করার জন্য Don't auto-update apps অপশন সিলেক্ট করা হয়েছে।

৫. Animation কমান বা বন্ধ রাখুন

Settings এ যান, About Phone এ ক্লিক করুন, Build Number এ টানা ৭ বার চাপ দিন।
Developer Options চালু হবে।তখন
Animation Scale অপশনে যেয়ে off করুন অথবা 0.5x করে দিন।
ফোনের গতি অনেকটাই বৃদ্ধি পাবে।Animation Scale কমাতে বা বন্ধ করতে Developer Options সিলেক্ট করতে হবে তারপর animation off অথবা Animation scale কমিয়ে দেওয়ার সিস্টেম দেখানো হয়েছে।

৬. নিয়মিত ফোন Restart করুন

৬/৭ দিন পরপর ফোন Restart করলে RAM রিফ্রেশ হয় এবং ফোনের পারফরম্যান্স বৃদ্ধি পায়।

৭. চলন্ত ওয়ালপেপার সরিয়ে ফেলুন

চলন্ত ওয়ালপেপার ফোনের গতি কমিয়ে দিয়ে ব্যাটারি চার্জ দ্রুত শেষ করে দেয়।

৮. ফোনের Storage খালি রাখুন

Storage যদি ৭০-৮০% পূর্ণ হয়ে যায় তখন ফোনের গতি স্লো হয়ে যায়।
যেসব Picture, Video,Apps প্রয়োজন নেই সেগুলো ডিলেট করে দিন অথবা গুগল ড্রাইভ বা মেমোরি কার্ডে রাখতে পারেন।

৯. এন্টি ভাইরাস স্ক্যান করুন

ভাইরাস যুক্ত অ্যাপ বা ফাইল ফোন স্লো করে দেয়।একটি ভালো মানের এন্টিভাইরাস অ্যাপ দিয়ে নিয়মিত স্ক্যান করে নিন।ফোন হবে ফাস্ট!

১০. সর্বশেষ সমাধান Factory Reset

উপরে দেওয়া সবগুলো পদ্ধতি ব্যবহার করেও যদি সমস্যা থেকেই যায় তখন, সর্বশেষ সমাধান হিসেবে ফ্যাক্টরি রিসেট করতে পারেন। এতে আপনার ফোন একেবারেই নতুন অবস্থায় ফিরে যাবে। তাই রিসেট করার আগে অবশ্যই গুরুত্বপূর্ণ ফাইল ও ডেটা ব্যাকআপ নিয়ে নিবেন।

মূল থিম:

ফোন স্লো হয়ে গেলে অনেকেই ভাবেন, হয়তো সেটি পুরনো হয়ে গেছে। তবে আসলে কিছু সাধারণ ভুলের কারণেই পারফরম্যান্স কমে যায়—যেমন অপ্রয়োজনীয় অ্যাপ, জমে থাকা ক্যাশ, ব্যাকগ্রাউন্ড অ্যাপ, ভাইরাস বা স্টোরেজ পূর্ণ হওয়া। ফোন দ্রুত রাখতে চাইলে নিয়মিত কিছু বিষয় মেনে চলা জরুরি। অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট, গুগল ড্রাইভে ব্যাকআপ, RAM ক্লিয়ার, অ্যান্টিভাইরাস স্ক্যান, সপ্তাহে একবার রিস্টার্ট—এসব ছোট ছোট অভ্যাস ফোনকে করে তুলবে আগের চেয়ে অনেক ফাস্ট। এছাড়া ভারী থিম বা লাইভ ওয়ালপেপার ব্যবহার না করাও গুরুত্বপূর্ণ। যারা গেম খেলেন বা অফিসের কাজ করেন, তাদের জন্য এই টিপসগুলো আরও জরুরি। যত্ন নিলে একটি ফোন ৩-৪ বছর পর্যন্ত ভালো পারফর্ম করে। নিয়ম মানলে ফোনের গতি ৩০-৫০% পর্যন্ত বাড়তে পারে।

Leave a Comment