বিদ্যুৎ আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য একটি অংশ। কিন্তু বিদ্যুতের মূল ধারণা — যেমন ইলেকট্রন, কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটর — এগুলো আমরা কতটা জানি?
এই পোস্টে থাকছে বিদ্যুৎ সম্পর্কিত ২৩টি মৌলিক প্রশ্ন ও উত্তর, যা শিক্ষার্থী, টেকনিশিয়ান ও চাকরিপ্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
📘 এই আর্টিকেলে যা শিখবেন-
১. ইলেকট্রন কি চার্জ যুক্ত?
২. ইলেকট্রনের ভর ও চার্জ কত?
৩. অ্যাম্পিয়ার কাকে বলে?
৪. Voltage এর বাংলা অর্থ কি?
৫. ভোল্টেজ কাকে বলে?
৬. বিভব কাকে বলে?
৭. বিভব পার্থক্য কি?
৮. ভোল্ট কাকে বলে?
৯. কারেন্ট কোন প্রান্ত দিয়ে প্রবাহিত হয়?
১০. নেগেটিভ প্রান্ত দিয়ে কি প্রাবাহিত হয়?
১১. Capacitor এর বাংলা অর্থ কি?
১২. Inductor এর বাংলা অর্থ কি?
১৩. কোন তারে প্যাঁচ বেশি এবং কম?
১৪. অ্যামিটার এর ইন্টারনাল রেজিস্ট্যান্স কত?
১৫. ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত?
১৬.Current, Voltage, Resistance, Inductance, Capacitance এর পরিমাপক যন্ত্রের নাম কি?
১৭. Resistor & Resistance কি?
১৮. বেশি মানের রেজিস্টান্স কি দিয়ে পরিমাপ করা হয়?
১৯. কম মানের রেজিস্ট্যান্স কি দিয়ে পরিমাপ করা হয়?
২০. Inductor & Inductance কি?
২১. Capacitor & Capacitance কি?
২২. Conductor বা পরিবাহী এর সজ্ঞা দাও।
২৩. Insulator এর সংজ্ঞা দাও।
Questions & Answer
১. ইলেকট্রন কি চার্জ যুক্ত?
উত্তরঃ ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত।
২. ইলেকট্রনের ভর ও চার্জ কত?
উত্তরঃ ইলেকট্রনের ভর=(9.109×10^−31)kg
ইলেকট্রনের চার্জ=( -1.602x 10^-19) C [Coulomb]
৩. অ্যাম্পিয়ার কাকে বলে?
উত্তরঃ কোন পরিবাহির মধ্যদিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমান চার্জ প্রবাহিত হয় উক্ত চার্জকে অ্যাম্পিয়ার বলে।
I= Q/t=C/S=Ampere
অর্থাৎ, 1 Ampere = 1 Coulomb/second
I = তড়িৎ প্রবাহ , একক: Ampere (A)
Q = মোট চার্জ , একক: Coulomb (C)
t = সময়, একক: second (s)
৪. Voltage এর বাংলা অর্থ কি?
উত্তরঃ চাপ।
৫. ভোল্টেজ কাকে বলে?
উত্তরঃ ইলেকট্রনকে নির্দিষ্ট দিকে প্রবাহিত করার জন্য যে বল বা চাপ প্রয়োগ করা হয় তাকে ভোল্টেজ বলে।
একে V,v,e,E দ্বারা প্রকাশ করা হয়। ইহার একক ভোল্ট।পরিমাপক যন্ত্র ভোল্টমিটার।
৬. বিভব কাকে বলে?
উত্তরঃ চার্জিত বস্তু কাজ করার সামর্থ্য কে বিভব বলে।
৭. বিভব পার্থক্য কি?
উত্তরঃ দুটি চার্জিত বস্তুর বিভবের মধ্যে যে পার্থক্য তাকে বিভব পার্থক্য বলে।
৮. ভোল্ট কাকে বলে?
উত্তরঃ ১ কুলম্ব বৈদ্যুতিক চার্জ প্রতি সেকেন্ডে প্রবাহিত করতে যে পরিমান চার্জের প্রয়োজন হয় উক্ত সময়ে দুই প্রান্তের বিভব পার্থক্যকে ভোল্ট বলে।
৯. কারেন্ট কোন প্রান্ত দিয়ে প্রবাহিত হয়?
উত্তরঃ পজিটিভ প্রান্ত দিয়ে প্রবাহিত হয়।
১০. নেগেটিভ প্রান্ত দিয়ে কি প্রাবাহিত হয়?
উত্তরঃ ইলেকট্রন প্রবাহিত হয়।
১১. Capacitor এর বাংলা অর্থ কি?
উত্তরঃ ধারক।
১২. Inductor এর বাংলা অর্থ কি?
উত্তরঃ আবেশ।
১৩. কোন তারে প্যাঁচ বেশি এবং কম হয়?
উত্তরঃ চিকন তারে প্যাঁচ বেশি এবং মোটা তারে প্যাঁচ কম হয়।
১৪. অ্যামিটার এর ইন্টারনাল রেজিস্ট্যান্স কত?
উত্তরঃ শূন্য।
১৫. ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত?
উত্তরঃ অসীম।
১৬.Current, Voltage, Resistance, Inductance, Capacitance এর পরিমাপক যন্ত্রের নাম কি?
উত্তরঃ কারেন্ট পরিমাপকযন্ত্র অ্যামিটার
ভোল্টেজ পরিমাপকযন্ত্র ভোল্টমিটার
রেজিস্ট্যান্স পরিমাপকযন্ত্র মেগার বা ওহম মিটার
ইন্ডাকট্যান্স পরিমাপকযন্ত্র ইন্ডাকট্যান্স মিটার
১৭. Resistor & Resistance কি?
উত্তরঃ Registor একটি ডিভাইস । যে ডিভাইস দ্বারা পরবাহির মধ্যদিয়ে প্রাবাহিত কারেন্টকে বাধা প্রদান করে তাকে তাকে Registor বলে। Registor এর এই ধর্মকে Resistance বলে। একে R ,r দ্বারা প্রকাশ করা হয় এর একক ওহম ।
১৮. বেশি মানের রেজিস্টান্স কি দিয়ে পরিমাপ করা হয়?
উত্তরঃ মেগার দ্বারা।
১৯. কম মানের রেজিস্ট্যান্স কি দিয়ে পরিমাপ করা হয়?
উত্তরঃ ওহম মিটার দ্বারা।
২০. Inductor & Inductance কি?
উত্তরঃ Inductor হল একটি ডিভাইস। যে ডিভাইস দ্বারা কোয়েলের চার দিকে উৎপন্ন ফ্ল্যাক্সের হ্রাস-বৃদ্ধিতে বাধা প্রদান করে তাকে Inductor বলে।আর এই ধর্মকে Inductance বলে।একে L দ্বরা প্রকাশ করা হয়।এর একক হেনরি(H)।
২১. Capacitor & Capacitance কি?
উত্তরঃ দুটি পরিবাহীকে একটি অপরিবাহী দ্বারা পৃথক করে যে দ্বারা তৈরি করা হয় তাকে Capacitor বলে। ক্যাপাসিটর এর চার্জ সঞ্চয় করার ধর্মকে Capacitanc বলে। একে C দ্বারা প্রকাশ করা হয়। এর একক ফ্যারাড (Farad) এর প্রতীক(F) ।
২২. Conductor বা পরিবাহী এর সজ্ঞা দাও।
উত্তরঃ যে সকল পদার্থের মধ্যদিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে এবং বিশেষ কোন বাধার সম্মুখীন হয়না তাকে পরিবাহী বা Conductor বলে।
২৩. Insulator এর সংজ্ঞা দাও।
উত্তরঃ যে সকল পদার্থের মধ্যদিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারেনা এবং বিশেষ বাধার সুম্মুখীন হয় তাকে Insulator বলে।
গাণিতিক সমস্যা সমাধানের জন্য কিছু গুরুত্বপূর্ণ একক ।
📏 বড় মানের জন্য (Positive Powers):
১ টেরা (Tera) = 10¹²
১ গিগা (Giga) = 10⁹
১ মেগা (Mega) = 10⁶
১ কিলো (Kilo) = 10³
১ হেক্টো (Hecto) = 10²
১ ডেকা (Deca) = 10¹
🧪 ছোট মানের জন্য (Negative Powers):
১ ডেসি (Deci) = 10⁻¹
১ সেন্টি (Centi) = 10⁻²
১ মিলি (Milli) = 10⁻³
১ মাইক্রো (Micro) = 10⁻⁶
১ ন্যানো (Nano) = 10⁻⁹
১ পিকো (Pico) = 10⁻¹²
সহজে মনে রাখতে-
১ টেরা (Tera) = 10¹²
১ পিকো (Pico) = 10⁻¹²
১ গিগা (Giga) = 10⁹
১ ন্যানো (Nano) = 10⁻⁹
১ মেগা (Mega) = 10⁶
১ মাইক্রো (Micro) = 10⁻⁶
১ কিলো (Kilo) = 10³
১ মিলি (Milli) = 10⁻³
১ হেক্টো (Hecto) = 10²
১ সেন্টি (Centi) = 10⁻²
১ ডেকা (Deca) = 10¹
১ ডেসি (Deci) = 10⁻¹
🧠 আশা করি এই ২৩টি প্রশ্নোত্তর থেকে আপনি বিদ্যুতের মৌলিক ধারণা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন।
পরবর্তী পর্বে আরও উন্নত Electrical ও Electronics প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।
📘 নিয়মিত পড়তে ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখুন।

Anas Mia একজন Electrical Technology বিষয়ে অভিজ্ঞ টেকনিক্যাল পেশাজীবী। তিনি Electrical Equipment, Power Plant Operation, Electrical Maintenance, Troubleshooting এবং বিভিন্ন Utility System নিয়ে কাজের অভিজ্ঞতা রাখেন। এই ওয়েবসাইটে তিনি প্রযুক্তি ও ইলেকট্রিক্যাল বিষয়ক সহজ ও তথ্যবহুল কনটেন্ট প্রকাশ করেন।